আমি এইটুকু তো চাইতে পারি
একটু ভালবাসতে পারি
তোমার হাতটি একটু ধরতে পারি,
তোমায় সাথে নিয়ে
মন পবনের নায়ে
নীল সাগরটা দিতে পারি পাড়ি।
এইটুকু তো চাইতে পারি
তোমায় নিয়ে স্বপনগুলো
সত্যিও তো করতে পারি,
ভালবাসার নীল দেয়ালে
তোমার ছবি আকঁতে পারি,
তোমায় নিয়ে পাহাড়-পর্বত
অনাসায়ে ডিঙ্গিতে পারি।
এইটুকু তো চাইতে পারি
একটু ভালবাসতে পারি
ভালবাসার কাঙাল আমি
তোমার পথে চেয়ে আছি,
ইচ্ছে করি এই মাথাটি
তোমার কোমল বুকে রাখি
ভালবাসার সাত রংয়ে
তোমায় আমি রাঙ্গিয়ে রাখি।
এইটুকু তো চাইতে পারি
ভালবাসার একটি ঘর
তোমায় নিয়ে বাঁধতে পারি।