গণতন্ত্র আজ গণধর্ষনের শিকার হয়ে
গুমরে কেঁদে মরে দেশে,
পরিবারতন্ত্রের কাছে বন্দি হয়ে
অসহায় ভাবে তাকিয়ে থাকে
গণতন্ত্র আজ মাথা ঠুঁকে মরে
দূর্নীতিবাজ আর লুটপাটকারীদের কাছে।
চাপাবাজদের চাপার নীচে পড়ে
গণতন্ত্রের প্রাণ আজ ওষ্ঠাগত প্রায়,
গনতন্ত্র মানে এখন আর অবাধ স্বাধীনতা নয়
তার গলায় রশি বেঁধে তাকে
টেনে হিঁছড়ে নিয়ে বেড়ায় সুবিধাবাদীরা।